How to create a gmail account. মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খুলবেন দেখুন তার পদ্ধতি।


কিভাবে একটি জিমেইল একাউন্ট খোলা যায়?
আজ অনলাইন হোক বা অফলাইন যেকোনো কাজে আমাদের একটি ইমেইল আইডির প্রয়োজন হয়। আপনি অনলাইন টাকা আয় করার কথা ভাবছেন, অনলাইন শপিং করার কথা, facebook একাউন্ট খোলা বা চাকরির জন্য বায়োডাটা দেয়ার কথা। সবখানেই, আপনার একটি ইমেইল একাউন্ট দেবাটা দরকার হবে। আর সত্যিটাই বলতে গেলে আজ একটি হলেও email account সবের কাছেই আছে বা থাকে।
কিন্তু, যদি আপনি এখনো নিজের একটি ইমেইল আইডি বানাননি, তাহলে চিন্তা করবেননা। আজ এই আর্টিকেলে আমি আপনাদের, gmail এ একটি ফ্রি ইমেইল আইডি কিভাবে খুলতে হয় তা বলবো। Gmail account খোলার নিয়ম অনেক সোজা। নিচে জিমেইল আইডি খোলার A to Z পদ্ধতি দেওয়া হলো।


How to create a gmail account !
এইটা অবশই মনে রাখবেন, gmail account এবং google account দুটো একটাই জিনিস। তাই, অনেকে যারা google account কিভাবে বানাবো এর বিষয়ে খোঁজ করছেন, তারা এইটা মনে রাখবেন যে আপনি একটি জিমেইল আইডি বানানো মানেই গুগল আইডি বানানো। জিমেইল গুগলের একটি product আর তাই গুগল বা জিমেইল একাউন্ট দুটো একেই জিনিস।

Gmail আইডি কিভাবে খুলবো ?

 একাউন্ট তৈরির সরাসরি নিয়ম
সবার আগে, আপনি নিজের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের web browser এ গিয়ে জিমেইলের ওয়েবসাইটে যান। অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ১:
গুগল জিমেইলের ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটি বাক্স দেখবেন, যেখানে আপনাকে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হবে। কিন্তু, যিহেতু আপনার কাছে কোনো আইডি বা পাসওয়ার্ড নেই তাই আপনাকে একটি নতুন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে। নতুন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড বানানোর জন্য সবচে আগে বক্সের নিচে থাকা “Create account” লিংকে ক্লিক করতে হবে।
স্টেপ ২:
Create account লিংকে ক্লিক করার পর আপনি একটি পেজ (form) দেখবেন যেখানে আপনার কিছু details দিতে হবে।

যেরকম আপনি ওপরে ছবিতে দেখতে পারছেন, আপনার ফর্মে (form) তিনটি জিনিস পূরণ করতে হবে। সেগুলি হলো,
আপনার নাম
নতুন ইমেইল আইডি
পাসওয়ার্ড।
সবচে প্রথমে, “First name” এবং “last name” এর জায়গায় আপনি নিজের প্রথম এবং শেষ নাম লিখুন।
তারপর, “Username” এর জায়গায় নিজের নতুন জিমেইল আইডি লিখুন। আপনি username (নতুন ইমেইলের আইডির নাম) যা ভালো বুঝেন তাই দিতে পারবেন। মনে রাখবেন, আপনি এখানে যা নাম দিবেন সেটাই আপনার গুগল বা জিমেইল আইডি হবে এবং ভবিষতে জিমেইলে লগইন করার জন্য এবং কাওকে ইমেইল পাঠানোর জন্য আপনাকে এই username বা মেইল আইডি টি ব্যবহার করতে হবে। আমাদের জিমেইল username বা আইডি হলো – “smabusayed976899@gmail.com“.
এখন শেষে, “password” এবং “confirm password” এর জায়গায় একটি পাসওয়ার্ড লিখুন। যা পাসওর্ড দিবেন সেটা দুটো জায়গায় একেই হতে হবে। আর মনে রাখবেন ওপরে বানানো ইমেইল username এবং এখন বানানো পাসওয়ার্ড দিয়ে আপনি নিজের মেইল একাউন্টে লগইন করতে পারবেন। তাই পাসওয়ার্ড যা দিবেন সেটা ভালোকোরে মনে রেখেনিবেন।
এখন ফর্মে সব পূর্ণ করার পর এখন নিচে “next” এ ক্লিক করুন।
স্টেপ ৩:
প্রথম ফর্মটা ভালোকরে পূরণ করার পর এখন আপনি আরেকটা ফর্ম দেখবেন। এই ফর্মে আপনাকে নিজের মোবাইল নম্বর দিতে হবে
যা আপনি ওপরে ছবিতে দেখতে পাচ্ছেন, নাম্বার দেওয়া হয়ে গেলে Next এ ক্লিক করুন। 
তারপর আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটি বসিয়ে Verify যে ক্লিক করুন।

এখন, আপনি “recovery email address” option এ যদি কোনো অন্য ইমেইল আইডি  আপনার কাছে আছে তাহলে তা এখানে দিন। যদি, আপনার কাছে কোনো অন্য ইমেইল আইডি বানানো নেই তাহলে কিছু লিখতে হবেনা। এই option এ কিছু নাদিলেও চলবে। Recovery email address এর মাধ্যমে আপনি ভবিষ্যতে ভুলেযাবা একাউন্ট পাসওয়ার্ড আরোগ্য (recover) করতে পারবেন।
এখন নিচে “your birthday” অপশনে গিয়ে নিজের জন্মৰ দিন ও তারিখ দেন।
এখন নিচে, “Gender” (লিঙ্গ) অপশনে গিয়ে নিজের লিঙ্গ সিলেক্ট করুন। আপনি পুরুষ হলে “male” এবং মহিলা হলে “female” অপশনের বাছাই করুন।
সবকিছু লিখার এবং দেওয়ার পর নিচে “next” লিংকে ক্লিক করুন।
স্টেপ ৪

 “Get more from your number” বলে একটি পেজ দেখতে পাবেন। এখানে, গুগল অথবা জিমেইল আপনাকে গুগলের অন্য সেবা গুলির জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করার কথা জিগাবে। যেমন, গুগলের ভিডিও কল সেবা। তো, যিহেতু আপনি নিজের ইমেইল আইডি বানাতে চান তাই, নিচে “skip” লিংকে ক্লিক করুন অথবা Yes I'm in ক্লিক করতে পারেন।

স্টেপ:৫


 এবার আপনাদের google terms & conditions পেজটি accept (গ্রহণ) করতে হবে। Terms এবং conditions গ্রহণ করার জন্য যেই privacy & terms পেজ আপনি দেখছেন তাতে নিচে “I agree” লিংকে ক্লিক করুন। I agree তে ক্লিক করলে গুগল privacy এবং terms আপনার দ্বারা গ্রহণ হয়ে যাবে।
স্টেপ 6
অভিনন্দন, এখন আপনার একটি জিমেইল একাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আপনি নিজের বানানো ইমেইল আইডি দিয়ে অন্য মেইল আইডিতে ইমেইল পাঠাতে পারবেন এবং অন্যকেও আপনার জিমেইল আইডিতে মেইল পাঠাতে পারবে।

শেষ কথা:
প্রিয় পাঠক বন্ধুরা আজকের টিউটোরিয়াল টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের জিমেইল আইডি আছে তবে তো খুব ভালো আর যাদের নেই তারা অবশ্যই আমাদের টিউটোরিয়ালটি পড়ে একটি জিমেইল আইডি খুলবেন। অনলাইনে যাবতীয় সমস্যা সমাধানের জন্য এবং প্রতিদিন নতুন নতুন নিউজ পড়তে ভিজিট করুন intechnewsbd ওয়েবসাইটে।

Post a Comment

0 Comments